ছবি কলম কথা
ছবি কলম কথা

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় জাতীয় বীমা দিবস-২০২২ উদযাপন হয়েছে। ১ মার্চ জাতীয় বীমা দিবস-২০২২ উপলক্ষে শালিখায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন শালিখার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তারিফ উল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব এ্যাড.কামাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি জনাব তিথি মিত্র, উপজেলা মৎস কর্মকর্তা রোজিনা আক্তার, শারমিন আক্তার, জীবন বীমা কর্পোরেশন মাগুরা এর ম্যানেজার বিনয় কৃষ্ণ রায়,মেঘনা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী শালিখা শাখার ম্যানেজার নারগিস আক্তার,
বিআরডিবি এর ম্যানেজার, অধ্যক্ষ মোঃ নওয়াব আলী, এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বীমা কোম্পানির উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।