
মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ
বাগমারায় স্কুলে না এসে শিক্ষাঙ্গনে ঘোরাঘুরি করতে বাধা দেওয়ায় দশম শ্রেনীর কয়েক জন ছাত্র’র হাতে শিক্ষক, পিয়ন, কেরানী, মারধরের শিকার হয়েছে।
রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের কোনাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজন শিক্ষক, পিয়ন,কেরানী ছাত্র সন্ত্রাসের হাতে মারধরের শিকার হয়েছেন।
২রা মার্চ বুধবার বিকাল ৩ ঘটিকার সময় কোনাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে এ ঘটনা ঘটেছে।
সরেজমিনে গিয়ে জানাযায়, বুধবার সকাল ১০.৩০ মিনিট স্কুলের মেন গেটের সামনে দশম শ্রেনীর ছাত্র অপু,তানভীর, সৈকত স্কুলে না এসে ঘোরাঘুরি করতে দেখে পিয়ন সাজেদুর রহমান।
তাদের স্কুল চলাকালীন সামনে স্কুলের ভিতরে ঘোরাঘুরি করতে নিষেধ করেন স্কুলের পিয়ন সাজেদুর এসময় তিন ছাত্র কথা-কাটাকাটির এক পর্যায়ে সাজেদুর রহমানের জামার কলার ধরে মারধর শুরু করে।
এমন সময় সাজেদুর চিৎকার চেচামেচি করলেও শিক্ষক, ছাত্র, ছাত্রী এগিয়ে আসলে অপু,তানভীর, সৈকত পালিয়ে যায়।
বিষয় টি প্রধান শিক্ষক কছির উদ্দিন প্রাং কে জানালে তিনি দুঃখ প্রকাশ করে ছাত্র দের অভিভাবকে নিয়ে স্কুল শেষে বিকাল তিনটার সময় বসে সমাধান করার কথা বলেন।
বিকাল তিনটা আর বাজলো না তার আগেই
জাতির বিবেক শিক্ষক ছাত্র হাতে মার খেতে হলো।শিক্ষা জাতির মেরুদন্ড,আর একজন শিক্ষক জাতির বিবেক। জাতির বিবেক একজন শিক্ষক পিতার সমতুল্য তাকে যখন সন্তান সমতুল্য ছাত্রের হাতে মার খেতে হয় সেখানে বলার আর কিছু থাকে না।
বিকাল আনুমানিক ২.৩০ মিনিটে হঠাৎ করে ১৫/২০ জন স্হানীয় ছাত্র ও বহিরাগত সন্ত্রাস বাহিনী নিয়ে প্রধান শিক্ষকের রুমে দল বেধে হামলা চালায় অপু,তানভীর, সৈকত সহ ১৫/২০ জন তারা প্রধান শিক্ষক কছির উদ্দিন প্রাং,সহকারী শিক্ষক লতিব,এস এম সাইদুর রহমান, প্রদীপ কুমার, মাওলানা ফজলুর রহমান,কেরানী তিতাস ছাত্র সন্ত্রাসের হাতে মারধরের শিকার হন।
চিৎকার চেচামেচি শুনতে পেয়ে
আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। এসময় ভাগনদী পুলিশ তদন্ত কেন্দ্র খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এবিষয়ে জানতে চাইলে কোনাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কছির উদ্দিন প্রাং অগ্রযাত্রা কে জানান,আমি সহ বেশ কয়েকজন শিক্ষক, পিয়ন কেরানি এই স্কুলের ছাত্র ও বহিরাগত কিছু ছাত্র র হাতে মারধরের শিকার হয়েছি। কান্না কন্ঠে এর বিচারের দাবী করেন।
জানতে চাইলে হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন,আমি শুনেছি ঘটনা সত্য ছাত্রদের হাতে বেশ কয়েকজন শিক্ষক মারধরের শিকার হয়েছেন। এমন জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সেই সাথে তদন্ত করে যারা যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এবিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ জানান, বিষয়টি খুব দুঃখ ও লজ্জা জনক দূত আইনি পদক্ষেপ নেওয়া হবে।
জানতে চাইলে কোনাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি বাবু জদ্দার বলেন,ঘটনা শুনেছি ঘটনা সঠিক দূত দোষী দের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।