ফেরদৌস কোরাইশী টিটু :, মোস্তাফিজুর রহমান
ফেরদৌস কোরাইশী টিটু :, মোস্তাফিজুর রহমান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব’ এর কার্যকরি পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাব সভাকক্ষে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এক বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি পদে যায়যায় দিন প্রতিনিধি ফেরদৌস কোরাইশী টিটু ও সমকাল প্রতিনিধি সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান সর্বসম্মতিক্রমে নির্বাচিত হোন।
কমিটিতে অন্যান্য পদে রয়েছেন- সহ-সভাপতি আব্দুল আউয়াল (নয়াদিগন্ত), যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ ফারুক ইফতেখার সুমন (মানবজমিন), শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান (ইনকিলাব), সদস্য রকিবুল হাসান চৌধুরী রুবেল (ডিবিসি নিউজ) , ও কামরান পারভেজ (প্রথম আলো)।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।