আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচের দুঃসাধ্য জয়ের পর আজ শনিবার (৫ মার্চ) সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন গাজী টিভি ও টি স্পোর্টস।

এদিকে, আজকের ম্যাচে দলে ফিরতে পারেন মুশফিকুর রহিম। গত বুধবার নেটে ব্যাটিং করার সময় ডানহাতে চোট পান তিনি। এরপর এক্সেরেতে খারাপ কিছু ধরা পড়েনি। তবে চোটের জায়গাটার রঙ বদলে গেছে। তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবির মেডিকেল টিম। আজ দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি মুশফিক দলে ফেরতে পারেন।

দুই দলের সম্ভাব্য স্কোয়াড
বাংলাদেশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম, নাইম শেখ।

আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, উসমান গনি, দরবেশ রাসুলি, মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিব জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব-উর-রহমান, কায়েস আহমেদ, ফজল হক ফারুকী, নিজাম মাসউদ, ফরিদ আহমাদ।

 

কলমকথা/ বিথী