
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্রাক্ষণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা জিল্লুর রহমান(৪৬) ও তার ৮ বছরের ছেলে বায়জিত।
স্থানীয়রা জানান, জিল্লুর রহমানের বড় ছেলে দুই বছর ধরে হাজীগঞ্জের বলাখাল বাজারে একটি প্লাস্টিকের দোকানে চাকরি করেন। সেই দোকানটি নিজের নামে কিনে উদ্বোধন করেন শুক্রবার সন্ধ্যায়। দোকান উদ্বোধন করতে প্রথমবারের মতো হাজীগঞ্জে আসেন তার বাবা জিল্লুর রহমান। সঙ্গে ছিলেন বায়জিতও। এ সময় রাস্তার পাশের একটি দোকানে মিষ্টি দিতে গিয়ে জিল্লুর রহমান ও বায়েজিত গাড়ির নিচে চাপা পড়েন।
নিহতের বড় ছেলে জুবায়ের বলেন, দোকান উদ্বোধন শেষে পাশের দোকানদারকে মিলাদের তাবারক দিতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন বাবা আর ছোট ভাই।
হাজীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মরদেহ দুটি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।