
নিজস্ব প্রতিবেদক|মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ৫ বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বামন্দী বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী বামন্দী-নিশিপুরের মোঃ আহসান হাবিবের ছেলে শিমুল আলী।
জি আর ৮০/২০ মামলা সে পাঁচ বছর সাজা প্রাপ্ত হয় এবং ৫শ’ টাকা অনাদায়ে আরও তিন।মাসের কারাদন্ড প্রাপ্ত হয়।
দীর্ঘ দিন পলাতক আসামী শিমুল আলীকে ডিবি এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এ এস আই মোঃ জসিম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে বামন্দী বাজার থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে ডিবি সুত্রে জানা যায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।