
মনির খান বিশেষ প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়নের, ইতনা গ্রামের চরপাড়ার শেখ রইচ উদ্দিনের ছেলে হত দরিদ্র কৃষক রফিকুল ইসলামের ৭২ টি লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রফিকুল ইসলাম বলেন গত কাল শুক্রবার ৪ মার্চ ২০২২ তারিখ রাতে আমার ৭২ টি লাউ গাছ কে বা কাহারা কেটে দিয়েছে।
আমি কৃষি ব্যাংক থেকে লোন গ্রহণ করে ১০ শতাংশ জমির উপর ৭২ টি লাউ গাছ লাগিয়ে ছিলাম, এবং লোহাগড়া কৃষি অফিস থেকে আমাকে নির্দেশনা সহ পরামর্শ দিয়ে আসছেন। বর্তমান আমার লাউ গাছে লাউ ধরেছে, কিন্তু আমার এতো বড় ক্ষতি কে করলো?
রফিকুল ইসলাম আরো বলেন আমার সাথে তো কাহার ও এমন কোন শত্রুতা নেই। আমি একজন গরীব কৃষক আমার স্ত্রী ও ছোট ছোট ৩ টি বাচ্চা নিয়ে কোন রকম সংসার চালায়। আমার অনেক আশা ছিল লাউ গাছ গুলি থেকে আমি একটা বাম্পার ফলন পাব এবং তা থেকে কৃষি ব্যাংকের লোন পরিশোধ করে বাকি টাকা দিয়ে আমার স্ত্রীও ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে চলবো।
কিন্তু দুর্বৃত্তরা আমার আশা আর পূরণ হতে দিল না। রফিকুল ইসলাম প্রশাসনের কাছে জোর দাবি জানান, যে ওই জঘন্য কাজ টি করেছে তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।