আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ মার্চ) চারদিনের সফরে যাবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী আগামী ৮ মার্চ নারী দিবসে আরব আমিরাত আয়োজিত একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর এই সফরে বিনিয়োগ, বাণিজ্য, খাদ্য নিরাপত্তা ও খাদ্য খাতে সহযোগিতা, আফ্রিকায় ‘কন্ট্রাক্ট ফার্মিং’, অভিবাসী শ্রমিকসহ আরো অনেক বিষয় দ্বিপক্ষীয়ভাবে আলোচনা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আরব আমিরাত বন্দর ব্যবস্থাপনা, জ্বালানিসহ আরো কয়েকটি খাতে বিনিয়োগে আগ্রহী।
দেশটির প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড পতেঙ্গা টার্মিনাল এবং বে টার্মিনাল উভয় জায়গায় কাজ করতে চায়। তবে আরব আমিরাত ও সৌদি আরব পতেঙ্গা টার্মিনাল নির্মাণ করতে চায়। অন্যদিকে বে টার্মিনাল নির্মাণ করতে চায় আরব আমিরাত, সিঙ্গাপুর, সৌদি আরব ও ডেনমার্ক।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।