
হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ দৈনিক সময়ের আলোর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মধুখালী প্রতিনিধির আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
৫ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দৈনিক সময়ের আলোর মধুখালী প্রতিনিধি সাগর চক্রবর্ত্তীর সভাপতিত্বে মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ও বক্তব্য রাখেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল হক বকু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মধুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজল বসু।
এ সময় বক্তব্য রাখেন মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম,দৈয়দ এটিএম মাসউদ,সহ-সভাপতি এ্যাড.আলীউজ্জামান খোকন,আব্দুর রাজ্জাক রাজা,যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল,মোঃ মতিয়ার রহমান মিঞা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হোসেন পলাশ ও অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী প্রমুখ।
আলোচনা পরর্তী কেক কেটে ৩য়বর্ষ পুর্তী উদযাপন করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।