ক্রিকেটাররা নিচু চোখে দেখত নারী বলে : মন্দিরা বেদী
ক্রিকেটাররা নিচু চোখে দেখত নারী বলে : মন্দিরা বেদী

এক সময় চুটিয়ে সঞ্চালনা করেছেন বলিউডের অভিনেত্রী মন্দিরা বেদী। ক্রিকেট সঞ্চালক হিসেবে বেশ পরিচিত তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্দিরা বেদী জানান, শুধু একজন নারী বলে ক্রিকেটাররা আমাকে নিচু চোখে দেখত।
মন্দিরার অভিযোগ, অনেক ক্রিকেরটারই তার প্রশ্নের ঠিক মতো উত্তর দিতেন না। সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পেশাগত ক্ষেত্রে লিঙ্গবৈষম্য প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক ক্রিকেটারই আমাকে নিচু চোখে দেখতেন। আমার প্রশ্নগুলোকে তারা কোনও গুরুত্ব দিতেন না। ওনারা ইচ্ছেমতো উত্তর দিতেন।
এমন কথা বলতেন যার সঙ্গে আমার প্রশ্নের কোনও মিল নেই’। তিনি আরও বলেন, ‘প্যানেলে বসে থাকা কোনও ব্যক্তিই আমাকে প্রথমে সঞ্চালক হিসেবে গ্রহণ করতে পারেননি। অনেক প্রাক্তন ক্রিকেটার এখন আমার বন্ধু। কিন্তু তারাও তখন আমাকে পছন্দ করতেন না। একজন নারী শাড়ি পরে, সেজেগুজে ক্রিকেট নিয়ে কথা বলবে, তা ওনারা মেনে নিতে পারতেন না’।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।