
নূরুল হক|মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরে আওয়ামীলী যুবলীগ সদর ইউনিয়ন শাখার আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে ইউনিয়নের দেবিদাসপুর গ্রামের জামতলা বাজারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অফিস উদ্বোধন করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও মণিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু। উদ্বোধন শেষে প্রধান অতিথি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউনিয়ন যুবলীগের সভাপতি নিশাত কবিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, মনিরুজ্জামান মিল্টন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি আলহাজ্জ্ব ইয়াকুব আলী গাজী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।
ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগনেতা মাষ্টার নূর মোহাম্মদ, প্রধান শিক্ষক মোদাচ্ছের আলী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা উৎপল কুমার বাচ্চু, ফারুক হোসেন, ইউপি সদস্য আনার আলী, স্থানীয় আওয়ামীলীগ নেতা ইসহাক আলী, যুবলীগনেতা সিরাজুল ইসলাম, রাজু আহমেদ প্রমুখ।
নূরুল হক
মণিরামপুর, যশোর।
মোবাইলঃ ০১৭২১৩৯০২০৮
তারিখ-২৬/০২/২০২১ইং
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।