চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ৯৪৫ জনের মৃত্যু হয়েছে।

এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৬ লাখ ৮৮ হাজার ৮৮৮ জন। এর আগে গতকাল (শুক্রবার) ৬ হাজার ৫৬৯ জনের মৃত্যু এবং ১৭ লাখ ৬৭ হাজার ৮০০ জন আক্রান্ত হয়েছিলেন।

শনিবার (১২ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৫০ লাখ ৫১ হাজার ৭১৩ জন।

মৃত্যু হয়েছেন ৬০ লাখ ৫৭ হাজার ২৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ কোটি ৮৯ লাখ ৮১ হাজার ৩৬২ জন।