
আজ সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর পৌর শহরের গাওকুড়া কাচারীপাড়া থেকে চায়না রিভলবার ও গুলিসহ দুলাল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, ইসলামপুর থানার ওসি মাজিদুর রহমান ও ওসি (তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে ইসলামপুর থানা পুলিশের একটি দল সোমবার সন্ধ্যায় পৌর শহরের গাওকুড়া কাচারীপাড়ায় অভিযান চালায়।
অভিযানে একটি চায়না রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ দুলাল হোসেন নামে ১ যুবককে গ্রেফতার করে পুলিশ।
অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন ইসলামপুর থানার এস.আই মাহমুদুল হক মোড়ল, এস.আই আলীম ও এ.এস.আই জুয়েল।
গ্রেপ্তারকৃত দুলাল চিনাডুলী ইউনিয়নের কুতুবুল্লাহ গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে বর্তমানে ইসলামপুর পৌরসভার গাওকুড়া গ্রামে বসবাস করে।
ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমন মিয়া জানান, গ্রেপ্তারকৃত দুলালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।