ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে ৷

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন,আলোচনা সভা, চিত্রাংকন রচনা প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন এর সভাপতিত্বে ঈশ্বরগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, মাহমুদা হাসান পলি, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, বজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুবলীগ সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঞা সুমন প্রমুখ।