
করোনাভাইরাসের দাপটে দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯১৯ জন। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ২৮ জন।
শুক্রবার (১৮ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ৬৪ লাখ ৭২ হাজার ১৫৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬০ লাখ ৮৭ হাজার ৮৯৯ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন ৪২৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৩৫ হাজার ৭৮ জন এবং মৃত্যু ৯২৫ জন। রাশিয়ায় মৃত্যু ৫৬১ জন এবং আক্রান্ত ৩৪ হাজার ৮১৯ জন। জার্মানিতে আক্রান্ত ২ লাখ ৯৬ হাজার ৯৮০ জন এবং মৃত্যু ২৪২ জন। ব্রাজিলে মৃত্যু ৪৮৪ জন এবং আক্রান্ত ৪৯ হাজার ৬০১ জন। ভারতে মৃত্যু ১৫০ জন এবং আক্রান্ত ২ হাজার ২৯০ জন। তুরস্কে আক্রান্ত ২১ হাজার ৩৫৪ জন এবং মৃত্যু ১০১ জন। ইতালিতে আক্রান্ত ৭৯ হাজার ৮৯৫ জন এবং মৃত্যু ১২৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত ১১ হাজার ৫৩২ জন এবং মৃত্যু ২৩৭ জন।
ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ১ হাজার ৭৪৭ জন এবং মৃত্যু ১১৬ জন। জাপানে আক্রান্ত ৫৬ হাজার ৫৭৩ জন এবং মৃত্যু ১৫৮ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৮৯ হাজার ৭১৭ জন এবং মৃত্যু ১৩৮ জন। পোল্যান্ডে আক্রান্ত ১২ হাজার ২৭৪ জন এবং মৃত্যু ২০৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে ৭২ জন, আর্জেন্টিনায় ২৯ জন, ইরানে ৯৮ জন, মালয়েশিয়ায় ৮৬ জন, চিলিতে ১৮৪ জন, মেক্সিকোতে ২৪৪ জন, কানাডায় ৮১ জন, ফিলিপাইনে ১৪৫ এবং থাইল্যান্ডে ৭৭ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।