
মনির খান স্টাফ রিপোর্টার:নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিয়রবর হাট ও বাজার। এই হাট বাজারে দূর-দূরান্ত থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য হাজার হাজার মানুষের সমাগম ছিল।
মধুমতি নদীর গর্ভে সেই হাট-বাজার অনেক বার ই বিলীন হয়ে গিয়েছে। এমন করে অনেক মানুষ তাদের শেষ সম্বল বাড়ী ঘর পর্যন্ত হারিয়ে পথে বসেছে।কিন্তু এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেক বড় বড় অফিস-আদালতে
দরনা ধরতে ধরতে নদী বাঁধের কাজ শুরু হয়েছে কিন্তু ৩ বছর শেষ হলেও নদী বাঁধের কাজ কোন প্রকার অগ্রগতি নেই। দিনদিন নদী ভাঙ্গনে মানুষ দিশেহারা হয়ে পড়তেছে ।
এলাকা বাসীর দাবি নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পেতে দ্রুত কাজ শেষ করার জন্য । যাতে করে স্কুল-মাদ্রাসা, বাড়ি ঘর, ও শিয়ারবর বাজার নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পায়। এলাকার মানুষ বলেন আমাদের যা কিছু আছে তা আর হারাতে চাইনা। সরকারের কাছে বিনীত ভাবে অনুরোধ কোরছি আমাদের ও আমাদের স্কুল-মাদ্রাসা বাজার বাড়ি ঘর রক্ষা করার স্বার্থে দ্রুত কাজ করুন।উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন
সৈয়দ আশরাফ আলী প্রতিষ্ঠাতা ও সভাপতি শিয়েরবর আজিজ আশরাফ মাধ্যমিক বিদ্যালয়।
*আনিসুর রহমান ধলু সাবেক মেম্বার শ্যামনগর ইউনিয়ন সদস্য। হাবিবুর রহমান, বাকি বিল্লাহ, আবুল হাসান মোল্লা, মাওলানা মোঃ আবু তালেব, কালু শেখ, মেহেদী হাসান, অমল রায়, প্রমুখ।
উক্ত মানববন্ধনে স্থানীয় জনগণ ও স্কুলের ছাত্র-ছাত্রীরা সামাজিক দূরত্ব বজায় রেখে অংশগ্রহণ করেন। এবং সরকারের কাছে জোর দাবি জানান নদী ভাঙ্গনের কবল থেকে যাহাতে তারা রক্ষা পায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।