যুক্তরাষ্ট্রের মহানুভবতায় কৃতজ্ঞ: স্বাস্থ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রের মহানুভবতায় কৃতজ্ঞ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের মহানুভবতায় কৃতজ্ঞ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যুক্তরাষ্ট্র করোনার দুঃসময়ে সব সময়ই বাংলাদেশের পাশে থেকেছে। কখনও তারা ভেন্টিলেটর পাঠিয়েছে, কখনও ভ্যাক্সিন পাঠিয়েছে,
কখনও আবার অন্যান্য চিকিৎসা সামগ্রী দিয়েছে। সোমবার (২১ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের উপহার হিসেবে দেয়া ভ্যাক্সিন ফাইজার-মডার্নার কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশই যখন করোনার টিকার জন্য হাহাকার অবস্থায় ছিল সেসময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশকে ৬ কোটি ১০ লাখ ডোজ ফাইজার ও মডার্নার মতো অত্যন্ত কার্যকর ভ্যাক্সিন পাঠিয়েছে। এতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।
বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের এই মহানুভবতায় কৃতজ্ঞ। বাংলাদেশ সরকার অনুষ্ঠানে উপস্থিত আমেরিকার আন্ডার সেক্রেটারির মিজ নুল্যান্ডের মাধ্যমে আমেরিকার রাষ্ট্রপতি ও জনগণের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।