
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ গভর্নিংবডির সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে ২২শে মার্চ২০২২ইং রোজ মঙ্গলবার সকাল ১১টায় কলেজে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ২০২২ইং এর শুভ উদ্বোধন করেন ভারত পশ্চিমবঙ্গ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ প্রলয় মন্ডল৷
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, অধ্যক্ষ মহাদেব বসাক, প্রভাষক প্রশান্ত বসাক ও কলেজের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো৷
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।