
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের চৌরাস্তা মোড়ে ২৩শে মার্চ বুধবার বিকালে কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারা দেশের ন্যায় উপজেলার জাতীয় পার্টির আয়োজনে দ্রব্যমূল্য লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ এমপি হাফিজ উদ্দিন আহমেদ,পীরগঞ্জ উপজেলার সহ-সভাপতি খায়রুল আলম চৌধুরী,উপজেলার সম্পাদক জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক আবু তাহের,যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান,পৌর সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন- জাতীয় যুব সংহতির সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি গফুর আলী, সাধারণ সম্পাদক ইসহাক আলী,যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সহ জাতীয় পার্টির বিভিন্ন পদে থাকা নেতা ও কর্মীবৃন্দ,জাতীয় মহিলা পার্টি,ছাত্র সমাজ, কৃষক পার্টি, শ্রমিক পার্টি।বক্তব্যে বলেন,চাল,ডাল তৈল,চিনি,গ্যাস,বিদ্যুৎ ঔষধ ইত্যাদি সহ দ্রব্যমূল্য লাগামহীন এসব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে।নইলে আমরা আরো কঠোর আন্দোলনে নামবো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।