
ইউক্রেনে সহায়তা অ্যাক্সেস এবং বেসামরিক সুরক্ষার একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। বৃহস্পতিবার (২৪ মার্চ) আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইউক্রেনের দাবির পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি সাধারণ পরিষদের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪০টি দেশ সমর্থন করেন। এ ছাড়া রাশিয়া, সিরিয়া, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া এবং বেলারুশ এর বিপক্ষে ভোট দেয়।
অন্য ৩৭টি দেশ ভোট দেয়নি। এ সময় ইউক্রেনে একটি ‘ভয়াবহ’ মানবিক পরিস্থিতি তৈরি করার জন্য রাশিয়ার সমালোচনা করা হয়। এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৯ লাখ মানুষ।
যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৫ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনের এক হাজার ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।