আজ২৫শে মার্চ গণহত্যা দিবস ১৯৭১ সালের এই দিনে ঘুমন্ত নিরস্ত্র বাঙ্গালীদের উপায় হত্যাযজ্ঞ চালিয়েছিল তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনী।

সেই উপলক্ষে পাইকগাছা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে সকল শহীদদের স্মরণে কপিলমুনি বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তক অর্পণ মাল্যদান শেষে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার জনাব মমতাজ বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী,পৌরসভার মেয়র জনাব মোঃ সেলিম জাহাঙ্গীর,2নং কপিলমুনি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব কওসার আলী জোয়াদ্দার, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক হোসেন সহ সকল মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।তাছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন হতে আগত মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।