
আজ শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা ছয়টায় রেলস্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
শুক্রবার (২৫ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ছয়টায় রেলস্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
#তবে শুধুমাত্র যেসব ট্রেন ২৬ মার্চ চলবে, সেগুলোর টিকিট দেওয়া হবে। আগামীকাল শনিবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে আরও জানানো হয়, টিকিট পাওয়া যাবে এ ঠিকানায় www.eticket. railway.gov.bd ও ওয়েবসাইটে। আপাতত মোবাইল অ্যাপে টিকিট পাওয়া যাবে না।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।