স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু (৫০) ও কলেজ শিক্ষার্থী মিয়া আফনান প্রীতি (২২) হত্যাকাণ্ডের রহস্য ‘অল্প সময়ের মধ্যে’ উন্মোচনের আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ হত্যাকাণ্ডটি রাজনৈতিক কিনা এখনই বলা ঠিক হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেফতারে পুলিশ, র্যাব; দুই বাহিনীই তৎপর রয়েছে। সেইসঙ্গে তারা এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করছেন, অনুসন্ধান করছেন। আমরা মনে করছি, আমরা আশা করি খুব শিগগিরই এই হত্যার রহস্য উদঘাটন করতে পারবো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।