
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই সিডি বাজার এলাকায় গরু ব্যবসায়ী এরশাদ মৃদ্ধা (৩৫)কে মোটরসাইকেলের গতিরোধ করে বেধড়ক মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
আহত সূত্রে জানা যায়, ২৮/ মার্চ সোমবার সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে চাচই সিডি বাজার থেকে চর আড়িয়ারা গ্রামে নিজ বাড়িতে ভাড়ায় চালিত মোটরসাইকেল যাওয়ার সময় আশরাফ মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে তাদের মোটরসাইকেল গতিরোধ কিছু বুঝে ওঠার আগেই তার উপর অতর্কিত হামলা চালায় চরআড়িয়ারা গ্রামের সালাউদ্দিন,আশিদুল মৃধ্যা,আবুজার,ও চাচই গ্রামের শাহিন এবং মুছাদ সহ আরো ৮/১০ জনের একদল সন্ত্রাসী মিলে তাকে মারধর করেন।
আহত এরশাদ মৃধ্যা বলেন আমি একজন দোকানদার ও গরু ব্যবসায়ী গ্রাম ও হাটে গরু কেনা বেচা করি, সন্ধ্যার সময় চাচই সিডি বাজার থেকে চা খেয়ে বাড়িতে যাওয়ার জন্য আমার সাথে ইদ্রিস শেখ কে নিয়ে চরআড়িয়ারা গ্রামের ভাড়ার মোটরসাইকেল ড্রাইভার আমির এর মোটরসাইকেলে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে আশরাফ মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে আমাদের উপর অতর্কিত হামলা চালায় উক্ত সন্ত্রাসীরা আমাকে সহ ইদ্রিস কে বেধড়ক মারধর করে।
এসময় আমাদের চেচামেচিতে স্থানীয় লোকজন হাজির হলে তারা দৌড়ে পালিয়ে যায়,
এবং আমার কাছে টাকা ১লক্ষ ১হাজার নগদ টাকা ও একটা ২০ হাজার টাকা দামের একটা স্মার্ট মোবাইল ফোনটা তারা নিয়ে যায়,
এরপর স্থানীয় লোকজন এরশাদ মৃধ্যা কে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,এরশাদের পায়ে,হাতে সহ শরিলের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন মারামারির ঘটনা ঘটেছে শুনেছি পরে পুলিশ পাঠিয়েছিলাম অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।