
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের একাধিক পদে লোকবল নিয়োগ দেবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যেসব পদে লোকবল নিয়োগ দেবে: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে পাঁচজন, কম্পিউটার অপারেটর পদে চারজন, সহকারী গ্রন্থাগারিক পদে একজন ও অফিস সহায়ক পদে ১২ জন।
চাকরি আবেদনের বয়স: প্রার্থীর বয়স ১ এপ্রিলে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্র আগামী ২৮ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।