
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে ফজলে রাব্বী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের মাগলাও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজলে রাব্বী ওই ইউনিয়নের ভেবড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনার টিকা দিয়ে বাড়ি ফিরছিলেন ফজলে রাব্বী। এ সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।