
নড়াইল প্রতিনিধি: নড়াইলে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে । এ বিষয়ে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । মামলার বিবারনী নথি সুত্রে যানা নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে দক্ষিণ মির্জাপুর গ্রামের অবসার প্রাপ্ত সার্জেন্ট মিজানুর রহমান জায়গা ক্রয় করে ২০২০ সালে বসবাস শুরু করেন। জায়গা জমি সংক্রান্ত বিরোধ জের ধরে একই গ্রামের মনিরুল সরদারের ছেলে রাতুল সরদার (২১) নেদা খাঁর ছেলে রোমান খাঁ , ইসাফিল সরদারের ছেলে তাজমুল সরদার , কালা শেখের ছেলে আল মামুন(১৯)মফিজ শেখের ছেলে আসিব শেখ দীর্ঘদিন ধরে মিজানুর রহমানের পরিবারের সাথে খারাপ আচারন করে আসছিলেন।
তাদের বাড়ি ভাংচুর, বসতবাড়ির গাছ কর্তন সহ বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আসছিলেন। এ নিয়ে এলাকায় একাধিক বার শালিস বৈঠক হয়েছে। সম্প্রতি সময়ে গত (১ মার্চ) গভীর রাতে মিজানুর রহমান ও তার পরিবার যখন ঘুমিয়ে পড়েন তখন উৎপেতে থাকা আসামী গুলো মিজানুরের তাবু দিয়ে তৈরী ঘরের বেড়া ও নতুন তৈরী ইটের ঘরে থাকা ফসল ও বিছালীতে আগুন লাগিয়ে দেয়। আগুনের শিখা ও আসামী দের ফুসফাস শব্দ শুনে মিজানুর ঘুম থেকে উঠে দেখেন আগুন। মিজানুর রহমানের চিৎকারে একই গ্রামের ইকবাল, আজানুর শেখ, ইকবাল মোল্যা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অবস্থা বেগতিক দেখে আসামীরা ভয়ে পালিয়ে যায়। গুন্জন উঠেছে এলাকার এক প্রভাবশালী কলেজ শিক্ষক মামলার সাক্ষীদের হুমকি ধামকি দিচ্ছে। এ নিয়ে মামলার বাদি ও সাক্ষীরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।