
যশোর সদর উপজেলা পূজা পরিষদ সভাপতি দেবেন্দ্রনাথ ভাস্কর, সা: সম্পাদক রবিন্দ্রনাথ পাল, সাংগঠনিক সম্পাদক বাবুলাল দাস নিহতের ছবি দেখে আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে দাবি করে সুষ্ঠ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত থেকে সঠিক ঘটনা উদঘাটনে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
এ সময় নওয়াপাড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম কর্মকার ও স্কুলপাড়াস্থ যশোর মন্দিরের উপদেষ্টা চিত্তরঞ্জন ঘোষ হত্যাকারীদের বিপক্ষে অবস্থান নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন আমরাও চাই প্রকৃত ঘটনা প্রকাশ পাক, খুনির শাস্তি হোক। বৃহস্পতিবার (৪ মাচ) বিকেলে দেবেন্দ্রনাথ ভাস্করের শহরের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে এক মতবিনিময় সভায় রিক্তা রানী শীলের মৃত্যু রহস্য নিয়ে বিস্তর আলোচনা হয়।
রিক্তা শীলের হাটুঁ ভেঙে মাটি ছুুঁয়ে থাকা ছবি দেখে সবাই রহস্যজনক মৃত্যু বলে মন্তব্য করেন।
নেতৃবৃন্দ প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের নিরপেক্ষ তদন্ত দাবি করেন। একই সাথে ময়নাতদন্ত প্রতিবেদন তৈরিতে কেউ যাতে প্রভাব বিস্তার না করতে পারে সে বিষয়ে সজাগ থাকার জন্য সর্বমহলের প্রতি অনুরোধ জানান।
এ ঘটনায় যশোরের নারী সংগঠনগুলো সোচ্চার ভুমিকা পালনের উদ্যোগ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পূজা পরিষদ নেতৃবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।