বাজিতপুর বাজার জামে মসজিদ। এটি যশোর জেলায় মনিরামপুর উপজেলায় ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নে বাজিতপুর বাজারের পাশে অবস্থিত। মসজিদ টি ১৯৭৯ সালে স্থাপিত হয়। মসজিদের বয়স ৪৩ বছর। এই ৪৩ বছরে মসজিদের তেমন কোন উন্নয়ন হয় নি। কারণ এখানে মুসলমানরা সংখ্যালঘু সম্প্রদায়। অনেক প্রতিকুল পরিবেশের মধ্যে দিয়ে মসজিদ নির্মিত হয়। কিন্তু দু:খের বিষয় এখানে অধিকাংশ লোকজন দরিদ্র সীমার নিচে, তারা জীবিকা নির্বাহ করে কৃষি কাজ করে ।
কৃষি হচ্ছে এখানকার লোকজনের প্রধান পেশা। এখানে নাই কোন বড় চাকরিজীবি, বড় ব্যাবসায়ী, যার ফলে মসজিদ নির্মানে বাধাগ্রস্ত হচ্ছে। এই মসজিদের অধিকাংশ মুসল্লীরা দিন আনে দিন খায়। মসজিদের যত টুকু কাজ হয়েছে নিজেদের অর্থায়নে এবং যারা সমাজে কম বেশি দান করে থাকে তাদের সহযোগিতায়। বর্তমানে মসজিদের অনেক কাজ বাকি আছে , যার জন্য রমজান মাসে নামাজ পড়তে অনেক কষ্ট হচ্ছে মুসল্লীদের । নিচের ফ্লোর টি বালুধারা ভরপুর, নামাজ পড়তে গেলে বালু লেগে যাচ্ছে হাত এবং মুখে এবং চারিপাশ দেয়ালের অভাবে খোলা রয়েছে এছাড়া মসজিদের অনেক কাজ বাকি।
এখন সমাজের ভিতর রয়েছে অসংখ্য দাতা এবং বিত্তবান শ্রেণি তাদেরকে অনুরোধ করব এই মসজিদের পাশে থাকার জন্য । হয়ত আপনাদের সামান্য দানে গড়ে উঠতে পারে বড় একটি মসজিদ । মসজিদের নিজস্ব একটি ব্যাংক একাউন্ট রয়েছে । বাজিতপুর বাজার জামে মসজিদ, যার হিসাব নাম্বার ২০৮৩৩ জনতা ব্যাংক, মনিরামপুর শাখা । যোগাযোগের জন্য মোবাইল নাম্বার = ০১৭৪৭৪৫৩৯৫০।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।