নজরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল চন্ডিপাশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ধুরুয়া গ্রামের এমিম পেল হুইল চেয়ার উপহার।

পিতা.বিল্লাল হোসেন। দরিদ্র পরিবারে জন্ম এমিমের, হুইল চেয়ার কেনার সামর্থ্য ছিল না পরিবারে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সাংবাদিক নজরুল ইসলাম একটি হুইল চেয়ার উপহার দেওয়ার জন্য মানবিক আবেদন করে।

মানবতার ডাকে সাড়া দিয়ে,মেহেদী হাসান (বাছেদ) এবং তানজিমুল হক (দুর্জয়) দুজনের যৌথ সহযোগিতায় – প্রতিবন্ধী এমিমকে হুইল চেয়ার উপহার পৌঁছে দিলাম। হুইল চেয়ার উপহার দাতা দুজনেই পূর্ব রাজাবাড়িয়া (টিকিয়াচর) শেরপুর,নান্দাইল।

হুইল চেয়ার উপহার পেয়ে এমিমের পিতা-মাতা খুব খুশি হয়েছে। তাদের আদরের সন্তান এমিম এখন হুইল চেয়ার চলাচল করতে পারবে।হুইল চেয়ার উপহার দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।