গাঁজা সেবনের অপরাধে ১ জনের বিনাশ্রম কারাদন্ড
গাঁজা সেবনের অপরাধে ১ জনের বিনাশ্রম কারাদন্ড

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আজ বেলা দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার এসআই মোঃ ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নবাবগঞ্জ থানাধীন নবাবগঞ্জ কারিগরি কলজের পাশে গাঁজা সেবন করার সময়
১।মোঃ আবুল হোসেন (৩৫), পিতাঃ মোঃ আমজাদ আলী, থানা নবাবগঞ্জ,জেলা-দিনাজপুরগনকে গাঁজা সহ হাতেনাতে আটক করেন।
এ সময় নবাবগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১) এর (গ) ভঙ্গের দায়ে একই আইনের ৩৬(১) এর ২১ ধরার অপরাধে ধৃত মোঃ আবুল হোসেনকে (৩৫) ৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
নবাবগঞ্জ থানার মিডিয়া অফিসার বিভৃতি ভুষণ রায় ব্রতী জানান, উক্ত আটককৃত আসামীকে আজ প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।