
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুরঃ-ফরিদপুর আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) এর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভা ও মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশারারুল হক সেন্টু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাহমুদা বেগম, সাধারণ সম্পাদক নুসরাত তানিয়া, দৈনিক আজকের সারাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন মোল্লা, ফরিদপুর আঞ্চলিক সম্পাদক মন্ডলির সাধারণ সম্পাদক ও দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার সম্পাদক মোঃ সেলিম মোল্লা, ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক ও ডেইলী মর্নিং গ্লোরী পত্রিকার জেলা রবিউল হাসান রাজিব।
সংগঠনটির উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর মাসুদ।
সভাটি পরিচালনা করেন ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতির সহ সভাপতি দি ডেইলী ট্রাইব্যুনাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জিল্লুর রহমান রাসেল।
বক্তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাদের কার্যক্রমে সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।