
মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় হাসপাতালের মিডওয়াইফ সুরভি আক্তাররের ভুল চিকিৎসায় জনমনে প্রশ্ন উঠেছে। ডিমলা সদর ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের দিনমজুর মাহবুর রহমানের স্ত্রী কল্পনা আক্তার (২০) নয় মাসের এবারেই প্রথম গর্ভবতি এবং প্রথম সন্তানের মা হবে।’
গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে শাশুড়ী রিনা বেগমকে নিয়ে ডিমলা উপজেলা হাসপাতালে শারীরিক চেকআপ করতে আসে কল্পনা আক্তার । দায়িত্বরত চিকিৎসকের অনুপস্থিতিতে কর্ত্যবরত মিডওয়াইফ সুরভি আক্তার তার শারীরিক চেকআপ করার পর একটি প্রেসক্রিপশন হাতে ধরিয়ে দেয়।
প্রেসক্রিপশনে গর্ববতী কল্পনা আক্তারকে দিনে এক বেলায় তিনটি করে নাপা ৫০০ মিলিগ্রামের (প্যারাসিটামল) ট্যাবলেট ২৪ ঘন্টায় ৯ টি এবং ২০ মিলিগ্রামের ইসমোপ্রাজল দিনে এক বেলায় ২টি করে ২৪ ঘন্টায় ৬ টি ট্যাবলেট সেবনের পরামর্শ দেন মিডওয়াইফ সুরভি আক্তার।
শাশুড়ী রিনা বেগম ও কল্পনা আক্তার প্রেসক্রিপশন নিয়ে হাসপাতালের সামনে একটি দোকান থেকে ঔষুধ ক্রয় করতে গিয়ে বিষয়টি ঔষুধ ব্যবসায়ীর নজরে আসে। ঔষুধ ব্যবসায়ী কল্পনা আক্তারকে ২৪ ঘন্টায় ৯ টি ৫০০ মিলিগ্রামের নাপা (প্যারাসিটামল) ও ২০ মিলিগ্রামের ইসমোপ্রাজল ৬ টি সেবন না করার পরামর্শ দেন। এ বিষয়ে কল্পনা আক্তার বলেন, আমরা অশিক্ষিত গ্রামের সাধারন মানুষ রোগ এবং ঔষুধ সম্পর্কে আমাদের অজানা । ডাক্তার যা দেয় তাই বিশ্বাস করে দোকান থেকে ঔষুধ ক্রয় করে সেবন করি।
প্রেসক্রিপশনের নিয়মানুসারে ঔষুধ সেবন করলে আমার ও আমার গর্ভের সন্তানের বড় ধরনের ক্ষতি হত। এ বিষয়ে মিডওয়াইফ সুরভি আক্তার বলেন অসাবধনতায় এটি আমার ভুল হয়েছে কম্পিউটারের প্রিন্ট কপি যাচাই না করে রোগীকে আমি প্রেসক্রিপশন দিয়েছি এটি আমার চরম ভুল।
জেলা মেডিকেল অ্যাসেসিয়েশনের সম্পাদক ডা. দিলীপ কুমার বলেন মিডওয়াইফ কোনো চিকিৎসকের তালিকায় পড়ে না। তিনি কিভাবে একজন গর্ভবর্তী নারীকে এ ধরনের প্রেসক্রিপশন কম্পিউটারে লিখে দিলেন।
প্রেসক্রিপশন কম্পিউটারে প্রিন্ট করে যাচাই করে তিনি স্বাক্ষরও করেছেন। ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান সংবাদকর্মীকে বলেন বিষয়টি আমার জানা নেই। তবে ইচ্ছাকৃত ভাবে এমন ভুল কোনো চিকিৎসকের হতে পারে না। নীলফামারী সিভিল সার্জন জাহাঙ্গীর কবির জানান প্রেসক্রিপশনে এমন ভুল চিকিৎসকের জন্য ইতিবাচক নয়। এ বিষয়ে তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।