যশোর মণিরামপুর উপজেলার ১ নং রোহিতা ইউনিয়নের রোহিতা শেখ পাড়ায় বাশ বাগানে ছাগল যাওয়া কে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে।অভিযোগ সূত্রে জানাযায়, মোঃ সাহেব আলীর বাড়ির পাশে বাশ বাগানে একটা ছাগল প্রবেশ করে।

এসময় সেনা সদস্য সাহেব আলী ছাগলটি ধরে মাটিতে আছাড় দেন।বিষয়টি ছাগলের মালিক রাফুল বলে কি হয়েছে ছাগল মারছেন কেনো এক পর্যায়ে সাহেব আলী ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন।

এসময় বাদি আয়েসা খাতুন আসামি গণ কে বলেন আপনারা ফালতু ঝগড়া করছেন।এক পর্যায়ে মোঃ সাহেব আলী -সেলিম হেসেন-শিমুল ইসলাম -জাহিদ হোসেন-মোচাঃ নাছিমা বেগম -উভাই মৃত আঃ মজিত একত্রে এলোপাতাড়ি ভাবে মারপিট করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। এসময় মারপিটে আহত হয় ফজর আলী-নুর ইসলাম-নাছরিন বেগম-রাহুল-আয়শা বেগম মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা গ্রহন করেন।

ভুক্তভোগী পরিবার গরিব অসহায় হওয়াই আসামী পক্ষ প্রতিনিয়ত এমন ঘটনা ঘটাই বলে জানান এলাকাবাসী। এলাকা বাসি আরো বলেন তার ভাই সেনাবাহিনীতে চাকুরী করে বলে মানুষের সাতে অহেতু ঝগড়ায় বিবাদে লিপ্ত হয় তারা।সেনা সদস্যের পরিবারের মাঝে এমন ঘটনা আগেও ঘটিয়েছে যা গ্রাম্য শালিসি বৈঠকে মিমাংসা করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতে।রোহিতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অধিকাংশ মানুষ তাদের বিপক্ষে।

তারা প্রতিনিয়ত বিভিন্ন অপরাধে জড়িয়ে প্রতিপক্ষ কে মারপিট করেন।কিছু দিন আগেও তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছিলো ধর্ষণ মামলা সেটাও ধামাচাপা দিতে টাকা দিয়ে মিমাংসা করতে চেষ্টা করে চলেছেন।

আসামি পক্ষেও মণিরামপুর থানায় হাজির হয়ে মামলা করেছেন।তাদের দুজন আহত হয়েছে বলে থানা সুত্রে জানাজায়। মণিরামপুর উপজেলা হসপিটালে চিকিৎসা নিয়ে সবাই নিজ নিজ বাড়িতে যাই।

মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম সিদ্দিকী বলেন উভায়ে মামলা করেছেন।আমরা বিষায়টা তদন্তে করে আইনের আওতায় আনবো।