
এবার ঈদের আগে প্রায় ৩৩ হাজার গৃহহীন পরিবার ঈদ উপহার হিসেবে পেতে যাচ্ছে জমিসহ বাড়ি। এ উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল ২০২২ তারিখে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৩২ হাজার ৯০৪টি গৃহহীন-ভূমিহীন দুস্থ পরিবারের কাছে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করবেন।
এ বিষয়ে রোববার (২৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলন করবেন কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে এক লাখ ১৭ হাজার ৩২৯টি ঘর দেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ৬৫ হাজারের বেশি পরিবার সাহায্য হিসেবে পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।