ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইনসেটে জাতিসংঘ মহাসচিব গুতেরেস
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইনসেটে জাতিসংঘ মহাসচিব গুতেরেস

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। এর আগে মস্কো সফর করবেন তিনি।
তবে জাতিসংঘ মহাসচিবের মস্কো সফর নিয়ে বেজায় চটেছেন জেলেনস্কি। ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, আগামী মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট পুতিন গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি ভুল যে, প্রথমে রাশিয়া সফর এরপর ইউক্রেন। রাজধানী কিয়েভে সাংবাদিকদের সামনে তিনি আরও বলেন, এ আদেশের মধ্যে কোনো ন্যায়বিচার এবং কোনো যুক্তি নেই।
জেলেনস্কি বলেন, যুদ্ধ চলছে ইউক্রেনে, মস্কোর রাস্তায় কোনো মরদেহ নেই। প্রথমে ইউক্রেনে যাওয়া যৌক্তিক বলে মনে করেন তিনি।
ইউক্রেন-রাশিয়া সফরের আগে গুতেরেস ২৫ এপ্রিল আঙ্কারা সফর করবেন। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, আঙ্কারায় জাতিসংঘ মহাসচিবকে অভ্যর্থনা জানাবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তুরস্কই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। এর আগে আঙ্কায় বৈঠকও করেন দুদেশের প্রতিনিধি। যদিও কোনো সুরাহা মেলেনি। সূত্র : আল-জাজিরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।