
হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য হলেন বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম।ম্যানেজিং কমিটির সকল সদস্যদের সুনিপুণ সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বিদ্যুৎসাহী সদস্য আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম এবং বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির বতর্মান সভাপতি বাবু বিপ্লব কান্তি সরকার সহ অন্যান্য সদস্যগণ একসঙ্গে সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।এদিকে বিদ্যুৎসাহী সদস্য আলহাজ্ব শেখ রফিকুল ইসলামকে স্বাগত জানিয়েছেন অভিভাবক,শিক্ষক সহ শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন ম্যানেজিং কমিটি। কৃতজ্ঞতা প্রকাশ করেন জননেতা জনাব আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপির প্রতি।যিনি নিরলস চেষ্টা করে পাইকগাছা কয়রার বহু স্কুল,কলেজ ও মাদ্রাসায় ব্যাপক উন্নয়ন সাধন করেছেন।সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত,শেখ হাসিনা ও আক্তারুজ্জামান বাবু এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কমনা করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।