
শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান ও মানবাধিকার সংস্থা আমাদের আইন বাজিতখিলা ইউনিয়ন শাখার প্রয়াত প্রধান উপদেষ্টা মরহুম আমির আলী সরকার এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামে আমির আলী সরকারের বাড়িতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মানবাধিকার সংস্থা আমাদের আইন বাজিতখিলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শাহা আলম, সাধারণ সম্পাদক মো আব্দুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাকিল আহমেদ, তথ্য ও প্রচার সম্পাদক রজব আলী বিদ্যুৎ, অর্থ বিষয়ক সম্পাদক নূরল আমিন, বাণিজ্য বিষয়ক সম্পাদক রমজান আলী, আতিক মিয়া, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার সাইদুল সরকার। প্রতাবিয়া গ্রামের ফজলুল হক।
এছাড়াও আমির আলী সরকারের ভাতিজা আকরাম হোসেন, সজিব মিয়া ও তার পরিবারের সদস্য গণ অংশ গ্রহণ করে।
এসময় আমির আলী সরকারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।