জামালপুরের মেলান্দহের গোরমাপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক ইব্রাহীম (২২) বাড়িতে অনশনে বসেছেন কলেজ পডুয়া প্রেমিকা সাদিকা (১৯)।

৩০ এপ্রিল শনিবার সকাল ১০ টা থেকে উপজেলার হাজরাবাড়ী পৌরসভার গোরমাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

জানা যায়, স্থানীয় পশ্চিম তেলিপাড়া গ্রামে হাজিবাড়ী নিবাসী আ: রেজ্জাকের মেয়ে হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের দ্বাদশ শ্রেণি পড়ুয়া ছাত্র সাদিকা পাশের গ্রামের আ: হালিমের ছেলে ওয়ালটন কম্পানির চাকুরিজীবি ইব্রাহিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৯ এপ্রিল শুক্রবার রাতে আপত্তিকর অবস্থায় প্রেমিক ইব্রাহিমকে প্রেমিকা সাদিকার বাড়ী হতে আটক করে তালা দিয়ে রাখে।

পরের দিন শনিবার সকাল ৯টার দিকে প্রেমিকের বাড়ীর মানুষ জোর পুর্বক তালা ভেঙ্গে উদ্ধার করে গোরমাপাড়ায় নিয়ে যায়। পর ঐদিনেই সকাল ১০ টার দিকে প্রেমিকা সাদিকা বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ী গোমরাপাড়ায় অনশন শুরু করে এবং রিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিকা আমরণ অনশনের পণ নিয়ে অনশনরত আছে।

প্রেমিকের সাথে কথা বললে ইব্রাহীম বলেন – সাদিকা আমার আত্মীয়।আমাদের সম্পর্কছিল এখন বিয়ে করব। প্রেমিকা সাদিকা বলেন – আমাকে বিয়ের প্রস্তাবে প্রেমের জালে জড়ায় এবং আমার সাথে অনৈতিক কাজে বাধ্যকরে।এখন বিয়ে করতে সে অস্বীকৃতি জানালে আমি গত কাল থেকে অনশন শুরু করেছি।

প্রেমিকা সাদিকার মা জানান – আমার মেয়েকে প্রেমের জালে ফেলে আজ বিয়ে না করে আমাদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছে।

এর সুষ্ঠ বিচার চাই। এ নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক ইব্রাহিমের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।