বার্ষিক হালনাগাদ করা টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে। আফগানিস্তান দুই ধাপ নেমে গেছে, আর তাদের টপকে আট ও নয়ে উঠেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

২০১৯ সালের মে থেকে সব টেস্ট সিরিজগুলো বিবেচিত করে নতুন র‌্যাংকিং প্রকাশিত হয়েছে।”

এর মধ্যে ২০২১ সালের মে মাসের আগের ৫০ শতাংশ ও পরবর্তী সিরিজের শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে। বুধবার (৪ মে) কাট অব ডেটে প্রকাশিত হলো এই তালিকা।

ঘরের মাঠে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারানোর পর আফগানিস্তানের সঙ্গে ১-১ এ সিরিজ ড্র করে বাংলাদেশ। তাতে করে দুটি রেটিং পয়েন্ট পেয়েছে তারা এবং ২৩৩ পয়েণ্ট নিয়ে নয় থেকে আটে উঠে গেছে মাহমুদউল্লাহরা।