অভিনেত্রী রকুল প্রীত
অভিনেত্রী রকুল প্রীত

বলিউডের ঘাড়ে নিশ্বাস ফেলছে দক্ষিণী ছবি বক্স অফিসে একের পর এক দক্ষিণী ছবির ধামাকা। ‘বাহুবলী’ হোক কিংবা হালফিলের ‘আর আর আর’ কিংবা ‘কেজিএফ’।
দর্শক এখন পুরনো ছকে ছলা বলিউড ড্রামা ছেড়ে পর্দায় দেখতে চান হটকে ছবি। তাই তো দর্শকের মন খুশি করতে এবার একের পর নতুন ছক নিয়ে হাজির হচ্ছেন বলিউডের পরিচালকরা। আর এ ব্যাপারে সবচেয়ে এগিয়ে কন্ডোম! ভাবছেন এ আবার কেমন কাণ্ড!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। পরিচালক তেজস প্রভা বিজয় দেওসকরের ছবি ‘ছত্রিওয়ালি’তে এক কন্ডোম ফ্যাক্টরির কর্মচারীর চরিত্রে দেখা যাবে রকুলকে।

সম্প্রতি রকুলপ্রীত সিং এই ছবি নিয়ে জানালেন, কন্ডোম কতটা জরুরি ‘ছত্রিওয়ালি’ ছবিতে তা অন্যভাবে ফুটে উঠবে তবে ছবিতে তা একেবারেই অশালীনভাবে দেখানো হবে না। আমার মনে হয়, এই ধরনের ছবি দরকার ছিল বলিউডে।

গত বছর ডিসেম্বর মাসে শেষ হয়েছে এই ছবির শুটিং। সবকিছু ঠিক থাকলে, জুলাই মাসে মুক্তি পাবে এই ছবি। ছত্রিওয়ালি ছাড়াও রকুলের ঝুলিতে রয়েছে ‘ডক্টর জি’। সদ্য মুক্তি পেয়েছে রাকুলের ‘রানওয়ে ৩৪’।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।