‘ঘূর্ণিঝড় আসানি’
‘ঘূর্ণিঝড় আসানি’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘আসানি’তে রূপ নিয়েছে। তবে এটি কোন স্থান দিয়ে উপকূল অতিক্রম করবে তা এখনই বলা যাচ্ছে না।
আবহাওয়ার পূ্র্বাভাস দেয়া বিভিন্ন সংস্থা জানিয়েছে, ‘ঘূর্ণিঝড় আসানি’ এখন ঘণ্টায় ১৬ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এটি আরও এগিয়ে ভারতের উপকূল ঘেঁষে বাঁক নিয়ে আবার বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসতে পারে। তবে শেষ মুহূর্তে সেই বাঁকটি নেবে কি না- এটা জানতে আরও অপেক্ষা করতে হবে।
রোববার (৮ মে) সকালে বাংলাদেশের উপকূলীয় এলাকা থেকে ঘূর্ণিঝড়টি এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে ছিল। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
‘আসানি’ এখন ঘণ্টায় ১৬ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এভাবে এগিয়ে গেলে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূল অতিক্রম করার কথা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।