‘ক্ষমা চাইলেন ইডেন ছাত্রলীগ নেত্রী’- সুস্মিতা বাড়ৈ
‘ক্ষমা চাইলেন ইডেন ছাত্রলীগ নেত্রী’- সুস্মিতা বাড়ৈ
কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন সুস্মিতা বাড়ৈ। তিনি বিবাহিত হয়েও এ পদ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। ঢাকার ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
এ অভিযোগের বিষয়ে মন্তব্য চাওয়ায় এক গণমাধ্যমকর্মীকে অকথ্য ভাষায় গালাগাল করেন সুস্মিতা বাড়ৈ। ওই কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তিনি শনিবার নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে সকলের কাছে ক্ষমা চেয়েছেন।
রবিবার ফেসবুকে দুঃখপ্রকাশ করে সুস্মিতা বলেন, ‘যে কল রেকর্ড টা ফাস হয়েছে তখন আমার কমিটির প্রেসারে মানসিক অবস্থা ভালো ছিলো না। আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। যার কারণে সাংবাদিক ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি যার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থী।
এর আগেরদিন আরেক পোস্টের মাধ্যমে সুস্মিতা বাড়ৈ বলেন, ‘কাল (শুক্রবার) যখন ইডেন কলেজের কমিটি হয়। তারপর থেকেই কল আসা শুরু হয়। একের পর এক কল কেউ অভিনন্দন দিচ্ছেন কেউ বা খোচা দিচ্ছেন কেউ বা বাজে কথা বলছেন। একটা পর্যায়ে আমি বিরক্ত হয়ে ফোনে সাংবাদিক ভাইকে কথাগুলো বলেছি যেটা সম্পুর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে কথা গুলো বলেছি। ‘ এরই এক পর্যায়ে আত্মপক্ষ সমর্থন ও ক্ষমা প্রার্থনা করেন সুস্মিতা বাড়ৈ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।