সামান্থা রুথ প্রভু
সামান্থা রুথ প্রভু
নাগা চৈতন্যর সাথে বিবাহবিচ্ছেদের পর নিজেকে আরও সাহসী রূপে হাজির করছেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে খোলামেলা রূপে নেচে কাঁপন ধরিয়েছেন দর্শক হৃদয়ে। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও তাকে এখন সাহসী অবয়বে দেখা যায়। এবার আরো এক ধাপ এগিয়ে গেলেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা সামান্থা রুথ প্রভু।
বললেন- সিনেমার প্রয়োজনে এখন চুম্বন খেতেও রাজি তিনি। শুধু তাই নয়, পর্দায় বিকিনি পরেও অভিনয় করতে আপত্তি নেই তার।
সামান্থার ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বলিউড থেকে যেসব সিনেমায় অভিনয়ের জন্য সামান্থাকে প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলোর বিষয়বস্তু পছন্দ হচ্ছে না তার। এজন্যই তিনি এখনো কোনো হিন্দি সিনেমায় যুক্ত হননি। ভালো প্রজেক্ট পেলে তবেই মুম্বাই ইন্ডাস্ট্রিতে নাম লেখাবেন তিনি। প্রয়োজনে পর্দায় বিকিনি পরা ও চুম্বন দৃশ্যে অভিনয় করতেও রাজি সামান্থা।
সামান্থার পরিকল্পনা রয়েছে বলিউডের বড় তারকাদের সঙ্গে কাজ করার। যাতে নিজেকে বৃহৎ পরিসরে মেলে ধরতে পারেন।
উল্লেখ্য, তেলেগু সিনেমার তারকা সামান্থা বিয়ে করেছিলেন সহশিল্পী নাগা চৈতন্যকে। ২০১৭ সালে বিয়ের পর গত বছরই তারা বিবাহবিচ্ছেদ করেন। শোনা যায়, সিনেমার পর্দায় সামান্থার খোলামেলা রূপে অভিনয়ের কারণেই তাদের সংসার ভেঙেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।