
- কেশবপুরে হাম-রুবেলা টিকাদান
ক্যাম্পেইন উদ্বোধন
এনামুল কবির সবুজ স্টাফ রিপোর্টারঃ
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার থেকে নতুন বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে এই ক্যাম্পেইন চলাকালে কেশবপুরে ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৪৪ হাজার ২শত ১৫ জন শিশুকে ডোজ এমআর টিকা দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ কুমার বিশ্বাস।
ডা: আলমগীর হোসেন বলেন, করোনা বিষয়টি বিবেচনা নিয়ে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করাসহ, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।