
মাসুদ রানা, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা গাংনী উপজেলার পৌরসভার নির্বাচন সরকার দলীয় প্রার্থী আহাম্মেদ আলী মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ৪৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র আশরাফুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৪৬৭ ভোট।
এদিকে বিভিন্ন ভোটকেন্দ্রে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে দুপুরে বিএনপির প্রার্থীসহ চার প্রার্থী নির্বাচন বর্জন করেন।
এর আগে শনিবার ( ১৬ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
বর্জনকারী প্রার্থীরা হচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবলু স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম, আনারুল ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আবু হুরাইরা।
গাংনী পৌরসভা মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ ভোট যুদ্ধে অংশ নেন। ৯ টি কেন্দ্রের ৬১ টি ভোটগ্রহণ হয়।
মোট ভোটের সংখ্যা ২০ হাজার ৩৫৭ জন। এদের মধ্যে পুরুষ ৯ হাজার ৭৬০ জন এবং নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৫৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।