
সারাদেশে শনিবার (৫ নভেম্বর) ১৬ লাখ ৮১ হাজার ৪২৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ লাখ ৩১ হাজার ৭৯৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৬৩১ জনকে।
উপজেলা পর্যায়ে সব কমিউনিটি হেলথ ক্লিনিকে আজ থেকে একদিনের জন্য টিকা ক্যাম্পেইন শুরু করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শনিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৭০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৮ লাখ ৭১ হাজার ২২ জন।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা। এছাড়া টিকার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৬ কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৬১০ জন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।