
নড়াইলে ইউপি চেয়ারম্যান
সিরাজুল সাময়িক বরখাস্ত
কৃপা বিশ্বাস | নড়াইল
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার সহায়তা প্রকল্প-৩ এর (এলজিএসপি-৩) নড়াইল ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর আব্দুল হালিমের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম জানান, গত ৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আবুজাফর রিপন স্বাক্ষরিত আদেশে বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন। মেয়াদপূর্তির শেষ মুহূর্তে এসে সাময়িক বরখাস্ত হলেন এই ইউপি চেয়ারম্যান।
কৃপা বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
০১৭৮০২৯৭৩৩২
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন

দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।