বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষা-২০২১ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর মঙ্গলবার শেরপুর পুলিশ লাইনস্ ড্রিল শেডে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

০৮ ডিসেম্বর, ২০২১ খ্রিঃ তারিখ হতে ১০ ডিসেম্বর ২০২১খ্রিঃ তারিখ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষা ২০২১ (ময়মনসিংহ বিভাগের জেলা ভিত্তিক) এর শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা ময়মনসিংহ পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

উক্ত শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে মোতায়েনকৃত শেরপুর জেলার অফিসার ও ফোর্সগণকে ব্রিফিং প্রদান করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল অফিসার এবং ফোসগণ উপস্থিত ছিলেন।