Exif_JPEG_420
Exif_JPEG_420

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন শহীদদের গণকবরের বেদীতে সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল প্রমুখ।
বোয়ালমারীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ মহান বিজয় দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বোয়ালমারী উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউর করিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা ও মোসা. রেখা পারভিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ ও নবাব উদ্দীন আহমেদ টোকন, সাবেক ডেপুটি কমান্ডার সৈয়দ আব্দুর রউফ সিদ্দিকী প্রমুখ। এ সময় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের মাঝে উন্নতমানের খাবার এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।